
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে অদ্য ১৯ মে ২০১৮ইং তারিখ রাত আনুুমানিক ২০.০৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে শেখ হারুন রশিদ(৬০), পিতাঃ মৃতঃ শেখ ঈমান উদ্দিন, সাং-বাররা, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরকে ১৯২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
