সময় বিকাল ৩:৫০, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্ত্রীর সাথে রাগ করে নিজের লিঙ্গ কর্তন


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামে রবিবার রাতে নিজের লিঙ্গ স্ত্রীর সাথে বিরোধে ব্লেড দিয়ে কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে ওহিদুল ইসলাম (২৫) ১৫দিন পুর্বে বিয়ে করেছে। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়। এসময় ব্লেড দিয়ে নিজের লিঙ্গ কেটে ফেলে। পরে তার আতœচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্থানীয় পল্লী চিকিৎসক দাউদ হোসেনকে ডেকে সেলাই দেওয়া সহ চিকিৎসা প্রদান করে। বাড়ীতেই চিকিৎসা নিচ্ছেন। খবরটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ প্রসঙ্গে জানতে ওই পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী