সময় বিকাল ৩:৫৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিবি’র অভিযানে দৌলতদিয়া ঘাট থেকে মাদক ব্যাবসায়ী ও ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজবাড়ী ঃ  রাজবাড়ী    দৌলতদিয়া ঘাট থেকে  মাদক বিক্রেতা ও ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে ৩৮ টি মোবাইল ফোন ও ১৪৮ পিস ইয়াবাসহ আটক করেছে রাজবাড়ী গোয়েন্দা সংস্থা (ডিবি)’র সদস্যরা। ২১শে মে বিকালে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো-  দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী (৩২) উত্তর দৌলতদিয়ার বদন মৃধা পাড়ার মোঃ বারেক সরকারের ছেলে ইউসুফ সরকার (৩৭) দৌলতদিয়া মজিদ সরদার পাড়ার মৃত; রফিক মন্ডলের ছেলে শফিক মন্ডল (৪০) ফেলু মাতব্বরপাড়ার আজাহার মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩৬) এবং জেলার কালুখালীর বথুমদিয়া গ্রামের মৃত; আতিয়ার রহমানের ছেলে আলামিন মন্ডল (২৮)।

রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভুইয়া জানান-গ্রেপ্তারকৃতরা রাজবাড়ী দৌলতদিয়া  ঘাট এলাকায় মাদক বিক্রেতা ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।  রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় রাজবাড়ী জেলায় মাদকের বিরুদ্ধ্যে অভিযান চলছে।তার ই ধারাবাহিকতায় পাচ জনকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুধ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী