
বালিয়াকান্দি ঃ ২২শে মে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খোর্দ্দমেগচামী গ্রামে চারকোল কারখানায় আগুনে পুড়ে ছাই গেছে কোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট একসাথে ৪ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মিজানুর রহমানের চারকোল কারখানায় আগুন দেখতে পায় লোকজন। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস ষ্টেশনকে জানানো হয়। এজন্য ৪ ঘন্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষতি এক কোটি টাকা হবে বলে তাদের ধারনা।
কারখানার মালিক মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সহকারী পরিচালক এ,বি,এম মমতাজ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামী (ফুলবাড়ি) গ্রামে মোঃ মিজানুর রহমানের চারকোল কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের মাধ্যমে। তাৎক্ষনিক ভাবে রাজবাড়ী, পাংশা, মধুখালী, ফরিদপুর, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। কারখানা এলাকায় পানির কোন ব্যবস্থা না থাকায় ৭টি ইউনিট একসাথে কাজ করে। পরে স্থানীয়রা ২টি স্যালো মেশিনের বোডিংয়ে স্যালো চালু করে গর্তে পানি জমিয়ে ৪ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরও জানান, বেশ কয়েকদিন পূর্বে আগুনের সূত্রপাত হয়েছে । কারখানায় উৎপাদিত মালামাল অপরিকল্পিতভাবে গুদাম জাত করনের ফলে কোটি টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘন্টা কাজের পর আগুন নিয়ন্ত্রণে
