সময় দুপুর ১:৫০, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলাসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ


পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লোহাবাড়ীয়া গ্রামে ২২শে মে মঙ্গলবার ইফতারের পূর্ব মুহুর্তে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ মহিলাসহ কুপিয়ে ৩ জনকে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহতরা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে স্থানীয় সবুর খা’র নেতৃত্বে সবুজ, চুন্নু, ইউনুস, মজিবর, আরিফ, বাদশাসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একই গ্রামের আতর আলীর ছেলে আলী হোসেনের বাড়ীর উপর গিয়ে অতর্কি হামলা চালায়। হামলায় হোসেন আলী, তার স্ত্রী শাহানা খাতুন ও আলী হোসেন’র মা হেনা খাতুনকে কুপিয়ে জখম করে রেখে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত ৩ জনের মধ্যে হোসেন আলী ও তার স্ত্রী শাহানা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী