
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২২ মে ২০১৮ইং তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মেছড়দিয়া গুলিয়া ইসলাম মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ রুবেল শেখ, পিতা-মোঃ সিদ্দিক শেখ, সাং-বনমালীদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে ৯২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।
