
পাংশা ঃ পাংশা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সুত্রে জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নির্দেশে পাংশা থানার এ,এস,আই মাসুদুল ইসলাম, এ,এস আই মোঃ মুকুল মোল্লা সঙ্গীয় ফোর্সসসহ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের হাচেন প্রামানিকের ছেলে আব্দুল হালিম প্রামানিক, নারায়নপুর গ্রামের রাজু আহম্মেদ, কলিমহর ইউপির ভাগবিষ্ণুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলামকে আটক করে। তাদের বিরুদ্ধে পাংশা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পাংশায় পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক
নিউজ আপডেট টাইম : মে, ২৩, ২০১৮, ৬:২২ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
269 বার
