
পাংশা ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম বুধবার দুপুরে উপজেলার হাবাসপুর পদ্মা নদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একই সাথে অতিরিক্ত মালামাল বহন করায় এক ট্রাক চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে। এসময় বেড়িবাঁধের রাস্তায় ওভারলোডিং করায় অপর একটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত। বালু ব্যবসায়ী আব্দুল খালেক বিশ্বাস হাবাসপুর ইউপির চরঝিকড়ী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
পাংশায় ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
নিউজ আপডেট টাইম : মে, ২৩, ২০১৮, ৬:৩০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
263 বার
