
রাজবাড়ী: ২৩ মে সকালে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ল্যাবে কর্মকর্তা ও কর্মচারী ই-নথি (ফাইল) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী । এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো। ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
এটুআই এর সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ২২ মে থেকে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৫ম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মসূচিতে দুটি অফিসের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন। দুদিনের এ প্রশিক্ষণ আজ সমাপ্ত হবে।
