
রাজবাড়ী: এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় বাক প্রতিবন্ধী সানজিদা আইরিন বৃষ্টি-কে কলেজে ভর্তি ও বইপুস্তক ক্রয়ের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহোদয় ২৩ মে সকাল সাড়ে ১০ টায় নিজ অফিসে তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে ৪ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুদানের চেক প্রদানের সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাক প্রতিবন্ধী সানজিদা আইরিন বৃষ্টি ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় হতে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলাধীন গঙ্গাপ্রসাদপুর নিবাসী আরিফিন ও রেনু বেগমের কন্যা।
