
রাজবাড়ীঃ আগামী ২৫ শে মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে দুই দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শান্তি নিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার গ্রহন করবেন। দু’ দেশের প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্ভোদন করবেন এবং দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। প্রধানমন্ত্রীর শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সফরে সাথে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা ) রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
