সময় সকাল ১১:৫১, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাট শারমিন গ্রেফতার


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া মুনছুর আলী ডিগ্রী কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে বুধবার রাতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী শামীম ওরফে শারমিন (২৩) কে গ্রেফতার করেছে। সে উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের লুৎফর শেখের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলাম জানান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এস,আই মোঃ সোলাইমান কাজী, এ,এস,আই ফকির হাসানুজ্জামান, এ,এস,আই নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ নারুয়া মুনছুর আলী ডিগ্রী কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা স¤্রাট শামীম ওরফে শারমিন (২৩) নিকট থেকে ৮৮ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে বালিয়াকান্দি থানায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এস,আই মোঃ সোলাইমান কাজী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী