সময় রাত ৪:১৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মধুখালীতে মেছবাঘ উদ্ধার

মধুখালী  : ২৪ মে বৃহস্পতিবার   ফরিদপুরের মধুখালীতে মেছবাঘ উদ্ধার। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্র্তার অফিস সুত্রে জানাগেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে মেছ বাঘটিকে দেখতে পেয়ে ধাওযা দিলে পাশের পুকুরে পড়ে যায়। মেছবাঘটিকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের নির্দেষে মধুখালী থানা পুলিশ উদ্ধার করে উপজেলায় নিয়ে আসে। ফরিদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মেছবাঘ নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেছবাঘটিকে উপজেলার চরাঞ্চালে অবমুক্ত করা হয়। উল্লেখ এ সপ্তাহের প্রথম দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামে স্থানীয়রা একটি মেছবাঘ পিটিয়ে হত্যা করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী