সময় সকাল ১১:৫৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাতাল অবস্থায় শিক্ষক কে পেটালো ইউপি সদস্য

রাজবাড়ীর গোয়ালন্দে মদপান করে মাতাল অবস্থায় এক স্কুলশিক্ষককে পিটিয়ে আহত করেছে ইউপি সদস্ ও তার সহযোগী।   ২৩ শে মে বুধবার রাত ১১ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকায়  ইউপি সদস্য- সিদ্দিক সরদার (৫৮) ও তার সহযোগী মজিবার রহমান (৪৮) মাতাল অবস্থায় মাহফুজুর রহমান মিলন নামে এক শিক্ষক কে পিটিয়ে  আহত করেছ।  তিনি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাতাল ইউপি সদস্য সিদ্দিক সরদারকে গ্রেফতার করে। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মদ পানের পারীক্ষায় সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। সিদ্দিক সরদার উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। তার সহযোগী মজিবার রহমান গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের শমসের সরদারের ছেলে। তিনি কাঁচা মালের ব্যাবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আহত স্কুল শিক্ষক মাহফুজুর রহমান মিলন বলেন, ‘ইউপি সদস্য সিদ্দিক সরদার বুধবার দিনগত রাত ১১টার দিকে মদপান করে আমাদের বাড়ি সংলগ্ন দোকানের সামনে প্রতিদিনের ন্যায় অকথ্য ভাষায় গালাগালিসহ মাতলামী করছিলেন। আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে ইউপি সদস্য সিদ্দিক সরদারকে বলি চলেন আপনার বাড়িতে দিয়ে আসি। এ কথা বলতেই তার সাথে থাকা মজিবর দোকানের ঝাপের লাঠি দিয়ে আমাকে এলোপাথারী পেটাতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ তিনি আরো জানান, এক্সরে রিপোর্টে তার হাতের ৩টি আঙ্গুল ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত মজিবার রহমানের সাথে সরেজমিন কথা বলার চেষ্টা করে ব্যার্থ হয়ে তার ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা একে আজাদ জানান, প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামির দায়ে ইউপি সদস্য সিদ্দিক সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিক্ষককে মারপিট করে আহত করেছে ইউপি সদস্যের সহযোগী মজিবার বলে আমি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী