সময় সকাল ১১:৫০, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীর জরিমানা


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে বুধবার বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা, মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি বন্ধ এবং পণ্যে পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৬জন ব্যবসায়ীকে ৩০হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে।
জানাযায়, উপজেলার জামালপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না টানানো ও ইচ্ছামত অতিরিক্ত মূল্য আদায় করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মুদি ব্যবসায়ী আনোয়ারকে ১৫শত টাকা, মুদি ব্যবসায়ী আসলামকে ৫হাজার টাকা, চাউল ব্যবসায়ী রমজান ফকিরকে ৫হাজার টাকা ও কানাই লাল শিকদারকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যহার আইন ২০১০-এর ১৪ ধারায় ১৫হাজার টাকা জরিমানা করেন। একই বাজরে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি এবং চাউলে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যহার আইন ২০১০-এর ১৪ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০এর ৫১ ধারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ব্যবসায়ী ইছারুল ইসলাম ও নজরুল শেখকে ২হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ফরিদপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ জিয়ারত আলী আকন্দ ও রাজবাড়ীর পাট পরিদর্শক এবং থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী