সময় রাত ৪:১৮, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী

 

শান্তি নিকেতন, পশ্চিমবঙ্গ, ২৫ মে, ২০১৮ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবীন্দ্র ভবনে রবীন্দ্র চেয়ারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কোলকাতা পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি নিকেতনের রবীন্দ্র ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভ্যর্থনা জানান।
প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং মানবিক মূল্যবোধ সমন্বিত শিক্ষা প্রদানের জন্য একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি নিকেতনের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন, যা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর নরেন্দ্র মোদি
সমাবর্তনে বক্তৃতা করেন- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বামী আত্মপরিয়ানানন্দ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সবুজ কলী সেন।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
সমাবর্তন মঞ্চ ‘আম্রকুঞ্জ’-এ পৌঁছানোর পর সমবেত অতিথিরা সমাবর্তনের বিশেষ পোশাক পরেন এবং শিক্ষার্থীরা উলু ধ্বনি ও শঙ্কর আওয়াজ তুলে স্বাগত জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী