সময় রাত ৪:১৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আসন্ন ঈদ উপলক্ষ্যে মহাসড়কের ‍পূর্ব প্রস্তুতি পরিদর্শন করলেন ওবাদুল কাদের

সাভার ঃ  ২৬ শে মে শনিবার দুপুরে আসন্ন ঈদ উপলক্ষ্যে মহাসড়কের ‍পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সড়কের যানজট ও যাত্রী দুর্ভোগ লাগভে বিভিন্ন দিক পরিদর্শন করেন।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- কক্সবাজারের সংসদ সদস্য বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যদি মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হয় তাহলে বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি বদিসহ আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের যারাই জড়িত থাকুক কেউ রেহাই পাবে না।’ মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে র‌্যাব এবং পুলিশ আজ সর্বাত্মক অভিযান শুরু করেছে। এ অভিযানের কারণে রাজনৈতিক মতলবি একটি মহল খুশি না হলেও সাধারণ মানুষ খুশি হয়েছে।
মাদকের কারণে দেশের তরুণ সমাজের একটি অংশ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মিয়ানমান থেকে রোহিঙ্গা স্রোতের মতো মাদকের স্রোতও আজ সুনামির মতো বাংলাদেশের গ্রামে-গঞ্জে ও শহরের পাড়া মহল্লায় ঢুকে পড়েছে। এরকম অবস্থায় দেশের মানুষ মাদকের বিরুদ্ধে এরকম একটি অভিযান চেয়েছে এবং মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি হওয়ায় সাধারণ মানুষ খুশি। তালিকা অনুযায়ী এখন তদন্ত হচ্ছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে। সেই অনুযায়ী মাদক ব্যবসায়ীদের রুখে দিতে র‌্যাব এবং পুলিশ সব ধরনের উদ্যোগ নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছে।’

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী