সময় সকাল ৯:২৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদক নির্মূলে জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ মাদক একটি মরন ব্যাধী যেটি সারা দেশে ভয়াবহ রুপ নেওয়ায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে পুলিশ প্রশাসন। আপনার শুধু মাদক সেবনকারী ও বিক্রেতার তথ্য আমাদের মোবাইলে ম্যাসেজ করে দিলেই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।২৬শে মে শনিবার রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে থানা চত্তরে রাজবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এসব কথা বলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে”এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও বাল্য বিবাহ বন্ধে মত বিনিময় সভা করেছে রাজবাড়ীর পুলিশ প্রশাসন। এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামালের সভাপতিত্তে  রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে থানা চত্তর প্রাঙ্গণে  সদর উপেজলার ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়, রাজবাড়ী জেলার মাদকের ভয়াবহতা এবং সেবন ও বিক্রেতার চলাচল, মাদক স্পটের কথা তুলে ধরেন অংশ গ্রহন কারীরা। মতবিনিময় সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সিনিয়ার সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান আছাদ, রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মুসুল্লী, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী