সময় সকাল ৯:২৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বঞ্চিত বে-সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয়করণ বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীতে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা

রাজবাড়ী  ঃ জাতীয়করণ বাস্তবায়নের লক্ষে বঞ্চিত বাংলাদেশ বে-সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার রাজবাড়ীতে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে মোঃ আব্দুল গণি শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ বঞ্চিত বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি (চট্রগ্রাম) মোঃ ছালেহ উদ্দিন, সহ-সভাপতি ( ময়মনসিংহ) দ্বীন ইসলাম বাদল, সদস্য (রংপুর) মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন মহাসচিব (বরিশাল) মোঃ সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বঞ্চিত বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম রুমি প্রমুখ। এসময় রাজবাড়ী জেলার ৩১ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী