
বহরপুর ঃ রবিবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন সংক্রান্ত কিছু লোকের অভিযোগের প্রেক্ষিতে তার তদন্ত হয়েছে। তদন্ত করেছেন বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন।
বিদ্যালয় সুত্রে জানাযায়, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ পূণরায় নতুন কমিটির জন্য গত ২৯ মার্চ ২০১৮ তারিখে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন। এর পরবর্তীতে ৬ এপ্রিল ২০১৮ তারিখে চুড়ান্ত ভোটর তালিকা প্রনয়ন করা হয়। ৩ মে ২০১৮ তারিখে নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে রেজুলেশনের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত নোটিশ জানিয়ে দেওয়া হয়। তাদেরকে বলা হয় প্রতিটি শিক্ষার্থী যেন তাদের নিজ নিজ অভিভাবকের নিকট এই বিষয়টি জানায়। তবে কিছু সংখ্যক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। আবার হলেও অনেকেই মনের অগোচরে বাড়ীতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানাতে ভুলে গেছে। এরপর নিয়ম মেনেই বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারে বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলো, আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন, মোঃ আব্দুল হাকিম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল হালিম। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মোঃ ইয়াকুব আলী চৌধুরী, মোছাঃ পারুল বেগম ও মোঃ আবুল হোসেন। ৩ মে ২০১৮ তারিখে তফসিল ঘোষনার দিন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ৯০৫জন। এই বিদ্যালয়ে মোট ভোটার স্যখ্যা ১৩৩২ জন। অথচ গত ২১ মে খন্দকার মঞ্জুরুল ইসলাম, মনছুর, মো. সাইফুল আলম, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, আজিম, ময়েন, নুরুল হক, মোছা. রিতা আক্তার, ঝর্না খাতুন, নাছিমা, ভানু, তাইজাল, আকলিমা, মো. মাছেব আলী, হাফিজুর রহমান, মাজেদ, মো. ফরিদ শেখসহ ৫৯ জনের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবরে প্রেরন করে। তা অনুলিপি আকারে প্রেরন করে উপজেলা চেয়ারম্যান বালিয়াকান্দি ও উপজেলা শিক্ষা অফিসার বালিয়াকান্দি। এখানে অভিযোগ করা হয় “ বহরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক। পরস্পর জানতে পারলাম অভিভাবকদের সম্মতি ছাড়াই গোপনীয় ভাবে মনগড়া কমিটি করে অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দাখিল করা হয়েছে। এ বিষয়ে আমাদের মতো অভিভাবকগণ আদৌ কিছু জানে না।” এর প্রেক্ষিতে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার স্বাক্ষরিত স্বারক নং উমাশিঅ/ বালিয়া/ রাজ/ ২০১৮ স্বারকে ২৭ মে সকাল ১১টায় সরেজমিন তদন্তের একটি নোটিশ প্রেরণ করেন। তদন্তে সরেজমিনে এসে নির্বাচন সংক্রান্ত সকল তথ্য পর্যালোচনা করেন। এ বিদ্যালয়ে ১৩৩২ জন ভোটারের মধ্যে মাত্র কয়েকজনই জানেন না আর সবাই জানেন কেমন করে। এটা প্রশ্ন থেকে যায়। তবে তদন্তকালে বেড়িয়ে এসেছে বেশ কিছু তথ্য যার মধ্যে তদন্তকালে মোট ৫৯ জন স্বাক্ষরিত অভিভাবকের মধ্যে মাত্র ২১ জন উপস্থিত হয়েছেন। আর অন্যরা উপস্থিত হয়নি। এই ২১ জনের মধ্যে কয়েকজন তদন্ত কর্মকর্তার নিকট অভিযোগ করেন আমরা জানিই না যে আমাদের নাম উল্লেখ করে স্বাক্ষর করা হয়েছে। এ স্বাক্ষরগুলো করলো কে। একটি বিষয় থেকে জানা যায়, ২০১৬ সালে বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে দুইটি প্যানেল এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে বিদ্যালয়ের অভিভাবকগন। সেখানে দেখা যায় বিজয়ী প্রার্থীদের চেয়ে পরাজিত প্রার্থীরা কমপক্ষে ৫শ‘ ভোট কম পেয়েছে। উদাহরণ সরূপ বলা যেতে পারে বিজয়ী প্রার্থী ৬৫০ ভোট এবং পরাজিত প্রার্থী পেয়েছে মাত্র ১৬০ ভোট। ২০১৮ সালে এসে তারা জানলেও নির্বাচন করার মতো পরিস্থিতি তাদের নেই। কারন এই এলাকার অভিভাবকগণ চায় তাদের সন্তানরা যেন সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। এসময় ভভিযোগকারীগণ ছাড়াও অনেক অভিভাবক, সুধিজন, মূানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কিছু সংখ্যক অভিভাবক বলেন, আমরা আমাদের সন্তানদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে জেনেছি। তবে মনে করি যে কমিটি আছে তারা সঠিকভাবে বিদ্যালয় পরিচালনাসহ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানউন্নয় করে চলেছে। এক্ষেত্রে তারাই এই বিদ্যালয়ের জন্য যোগ্য পরিচালক। আমরা তাদের আগামীর সার্বিক সহযোগীতা কমনা করি। তারা যেন বহরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান সঠিকভাবে ধরে রাখতে পারে। সচেতন অভিভাবকগণ আরো বলেন, উন্নত শিক্ষাই যার একমাত্র কাম্য এলাকার নকলের সন্তানদের শিক্ষার দিকে এগিয়ে আনতে যিনি নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকার মধ্যে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন তিনটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি হলেন বহরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান খাঁন। আমরা তার হাত ধরেই আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই।
বহরপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ- তদন্তে প্রমান মেলেনি
নিউজ আপডেট টাইম : মে, ২৭, ২০১৮, ১১:৪৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
368 বার
