সময় সকাল ৯:২৭, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৭ মে ২০১৮ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন গরানিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১। মোঃ হাবিব শেখ(২৮), পিতা-মোঃ আরমান শেখ, সাং-পাকুরিয়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুরকে ৬০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী