সময় সকাল ৯:২৭, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশার স্কুল শিক্ষক বিশ্বজিৎ বাঁচাতে প্রয়োজন ১৪ লক্ষ টাকা


পাংশা   ঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একজন আদর্শবান মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার একটু সহানুভুতির অর্থেই বাঁচতে পারে একটি প্রাণ। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের তামুলী দূর্গাপুর গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে বিশ্বজিৎ কুমার দাস (২৯) বাঁচতে চায়। ব্যক্তিগত জীবনে তিনি পেশায় নন এমপিও ভুক্ত এক শিক্ষক। টিউশনী করে চলে তাদের সংসার। বাড়ীর বাস্তভিটা ছাড়া পরিবারে আর কিছুই নেই। পিতা ও মাতা রোগী। সম্প্রতি সে কিডনী রোগে আক্রান্ত হয়ে ২টি কিডনী নষ্ঠ হয়ে গেছে। ঢাকার সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন কিডনী দুটি পরিবর্তন করতে ১৪ লক্ষ টাকার প্রয়োজন। সে সমাজের বিবেকবান মানুষের নিকট সহযোগিতা চায়। সাহায্য পাঠানোর ঠিকানা, হিসাব নং-০২০০০০৩৫৮৮৯৮১, অগ্রনী ব্যাংক, পাংশা শাখা, রাজবাড়ী

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী