সময় সকাল ৯:২৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি বাজারে ৩টি প্রতিষ্ঠানে

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে রবিবার রাতে পাহাড়া থাকার পরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে মালামাল তছনছসহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে দোকানে এসে চুরির বিষয়টি টের পায়।

ব্যবসায়ী লিমন হাকিম জানান, বালিয়াকান্দি বাজারের প্রধান সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠান লুপিন এন্টার প্রাইজের টিন ও ওয়ালের ফাঁকা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। সিন্দুক ভেঙ্গে ভিতরে থাকা নগদ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

ব্যবসায়ী মুনছুর হেলাল জানান, বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটের নিচতলার মেসার্স ভুঁইয়া ট্রেডার্সের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১লক্ষ ৭৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে এসে চুরির বিষয়টি দেখতে পাই।

ব্যবসায়ী আঃ রাজ্জাক জানান, বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটের নিচতলার মেসার্স আঃ রাজ্জাক ষ্টোরের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে এসে চুরির বিষয়টি দেখতে পাই। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী