সময় সন্ধ্যা ৭:১৭, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

পাংশা :    রাজবাড়ীর পাংশা উপজেলার ১ নং বাহদুরপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ২৯ মে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেলা ১০ টায়। বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির ( শাকিল) এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন রবিউল আলম (ছকির) ,সাধারণ সম্পাদক ইউপি আওয়ামীলীগ । উন্মুক্ত বাজেট সভায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মাদ রমজান আলী ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট পেশ করেন। আলোচনা শেষে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির ( শাকিল) ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৬ শত ৫০ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মাদ রমজান আলী । অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপি মেম্বারগণ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, আঃ খালেক প্রাঃ,মোঃ কোরবান আলী সরদার,মোজাম্মেল হক মজনু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী