নিউজ আপডেট টাইম : জুলাই, ৬, ২০১৭, ১:২০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
164 বার
নিজস্ব প্রতিবেদক : ভূয়া মুক্তিযোদ্ধা সনদের সাইন বোর্ড লাগিয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাজধানী, মিরপুর রুপনগর থানাধীন, দূয়ারীপাড়া এলাকাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূয়া মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন মোল্যার ছেলে মনির মোল্যা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে মাদক ব্যবসা ও জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। মাদকের সর্বনাশা ছোঁবলে ধ্বংস হতে চলেছে গোটা মিরপুরের পরিবার। সহজলভ্য ও লাভজনক জুয়া ও মাদক ব্যবসায় ক্রমেই জড়িয়ে পড়ছে দুয়ারীপাড়ার বেকার যুবকেরা। প্রকাশ্যে মাদক কেনা-বেচা ও সেবনের ফলে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। মাদকের টাকা জোগাড় করতে মাদক আসক্তরা এলাকায় চুরি,ডাকাতি ও ছিনতাইয়ে মেতে উঠেছে। রুপনগর, ইর্ষ্টান হাউজিং ও দুয়ারীপাড়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে পুলিশের তালিকাভূক্ত ৫ ডজন মাদক ব্যবসায়ী আর এই ব্যবসায়ীদের মুকুটহীন স¤্রাট হচ্ছে ভূয়া মুক্তিযোদ্ধা আমির মোল্যার ছেলে মনির মোল্যা। রবিবার সরেজমিনে দূয়ারীপাড়া এলাকায় গেলে এমন তথ্য মেলে। এলাকাবাসি ও ভূক্তভোগীরা জানান,মনির মোল্যার মাদক ব্যবসার কারনে আমরা এলাকাতে ঠিকমতো ছেলে-মেয়েদেরকে নিয়ে বসবাস করতে পারছি না। কুখ্যাত ওই মাদক স¤্রাট দুয়ারী পাড়াতে রয়েছে তার বিশাল ৭ তলা অলিশান বাড়ী আর ওই বাড়ীর পশ্চিম পাশে আস্তানা গড়ে তুলে জুয়া ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। মনির মোল্যার এহেন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা টু শব্দ করার মত সাহস এই এলাকাতে কারো নেই বললেই চলে। এলাকায় প্রচলন রয়েছে যে, মনির মোল্যার নাম শোনা মাত্রই দুধের শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ে। জানা গেছে, মনির মোল্যার পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। অতিষ্ঠ্য হয়ে ঈদের দিন এলাকার বিশিষ্ট্য সমাজ সেবক মো. লতিফ মোল্যা ও আরও কিছু লোকজন মনির মোল্যার জুয়া ও মাদক বানিজ্য বন্ধ করতে গেলে মনির মোল্যার হাতে থাকা শটগান দিয়ে গুলি করে ওই গুলি লতিফ মোল্যার শরীরে না লাগলে তাৎক্ষনিক বটিদিয়ে কুপিয়ে লতিফ মোল্যাকে রক্তাক্ত ও জখম করে। এব্যাপারে রুপনগর থানায় গত ২৬ জুন লতিফ মোল্যা বাদী হয়ে মনির মোল্যাসহ ৯জনের বিরুদ্ধে মামলা করেন, মামলা নং ২১। দুয়ারীপাড়ার মাদক ব্যবসায়ী সালেহা জানায় মনির মোল্যা আমাকে দিয়ে জোরপূর্বক মাদক ব্যবসা চালায় এবং প্রতি দিন মনির মোল্যা আমার নিকট থেকে ৮ হাজার ২শত টাকা নেয়। আমি ব্যবসা করতে না চাইলে আমার বাড়ী দখল করার হুমকীদেয়।