সময় রাত ৮:২০, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চতুর্থ ধাপে পৌর মেয়র নির্বাচিত হলেন যারা

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে দেশে চতুর্থ ধাপের ৫৫ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।

বাগেরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ৮৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ধানের শীষ প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন।

যশোরের চৌগাছা পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দীন আল মামুন হিমেল। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৫’শ ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক স্বতন্ত্র (জগ) প্রার্থী মাষ্টার কামাল আহমেদ পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী