সময় বিকাল ৪:২২, মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কোটি রুপিতে রাজস্থানে মোস্তাফিজ

আইপিলের নিলামে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য এক কোটি রুপিত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে নিলামে অবিক্রীত ছিলেন মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও কাটার মাস্টারকে চুক্তিভিত্তিক নিতে চেয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।শ্রীলংকা সফর থাকায় বিসিবি ওই প্রস্তাব নাকচ করে দেয়।

ইতোমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী