সময় সকাল ৭:৪৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে নারী নির্যাতন মামলায় বৃদ্ধ কারাগারে- এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নারী ও শিশু নির্যাতন মামলায় বুধবার কারাগারে গেছে এক বৃদ্ধ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসী ও মামলা সুত্রে জানাগেছে- দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে শরিফুল ইসলাম গং ও আকবর আলীদের মধ্যে। এনিয়ে উভয়পক্ষই বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে। বিষয়টি স্থানীয় নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম আপোষ মিমাংসার দায়িত্ব গ্রহন করে। বিষয়টি নিয়ে ১ মে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিসী বৈঠকে বসার সিদ্ধান্ত দেন। সকল শালিসদাররা উপস্থিত হলেও শরিফুল ইসলাম গংদের পাওয়া যায়। পরে শরিফুল ইসলামের স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে অভিভাবকদের ধমক শাসন খেয়ে ক্ষিপ্ত হয়ে গত ১ মে ভোর ৫টার দিকে পিছন থেকে ওই গৃহবধুকে দু,হাত দিয়ে জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষনের চেষ্টা করে। চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাশের লাঠি দিয়ে মারপিট করে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। থানায় মামলা না নেওয়ায় পরে গত ১০ মে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে ওই গৃহবধু। মামলাটি বিজ্ঞ বিচারক নিয়মিত মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন। মামলাটি পেয়ে মঙ্গলবার রাতে বালিয়াকান্দি থানায় মামলাটি রেকর্ড করাসহ গঙ্গারামপুর গ্রামের মৃত সুলতান মল্লিকের ছেলে আকবর আলী (৫০) কে গ্রেফতার করে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।যার মামলা নাম্বার জি আর – ৯৪/১৮

 এ ঘটনায় প্রতিবেশী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান জানান- আমার বাড়ীর পাশে আসামী ও বাদীর বাড়ী। আমরা জানি জমি নিয়ে বিরোধ চলছে। তবে কবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলো, তা আমি না এলাকার কেউ বলতে পারবে না। এ মামলাটি মিথ্যা। আর মিথ্যা মামলায় জেলে গেলো আকবর। আমরা ঘটনাটি সুষ্টু তদন্ত পুর্বক প্রকৃত ঘটনাটি উৎঘাটনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, জমি নিয়ে বিরোধে মিমাংসা করে দেওয়ার কথা ছিল। তবে যেদিন বসার কথা ছিল সেদিন শরিফুলরা উপস্থিত হয়নি। পরে মামলার বিষয়টি জানতে পারি।

বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, আকবর আলীকে গ্রেফতার করে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, মামলাটি মিথ্যা বলে আমার কাছেও কয়েকজন অবগত করেছেন। তবে সঠিক তদন্ত করে আদালতে চার্জশীর্ট প্রদান করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী