সময় সন্ধ্যা ৬:১৮, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশার সরিষা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা


পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার ৮ নং সরিষা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ এবং জনগণের অংশগ্রহণমূলক শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল ৩০ মে বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের সভাপতিত্বে ও ইউপি সচিব ফরহাদ আহম্মেদ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপির প্যানেল চেযারম্যান মকবুল হোসেন,ইকবাল হোসেন,মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় বাজেট সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য নাছিমা খাতুন,শিরিনা আক্তার, ইউপি সদস্য মিলন গাজী,হারুন অর রশিদ, নজরুল ইসলাম,আব্দুর রশিদ, কামাল বিশ্বাস,মনোয়ার মন্ডল,জিয়া মোল্লা,স্থানীয় স্কুল শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ৩শত ৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী