সময় সন্ধ্যা ৬:৪৪, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নারুয়া ইউনিয়ন পরিষদের দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

 বালিয়াকান্দি    : ” সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরের ১কোটি ৪৮লক্ষ ৮৪ হাজার টাকার বাজেট পেশ করেন, নারুয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মনিরুজ্জামান রানা। মোট রাজস্ব আয় ৩০ লক্ষ ৬৪ হাজার, ব্যয় ৩০লক্ষ ১৪ হাজার টাকা। মোট উন্নয়ন আয় ১কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা, ব্যয় ১কোটি ১৭ লক্ষ ৭০ হাজার টাকা। সার্বিক বাজেট উদ্বুত্ত ৫০ হাজার টাকা। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ব্যাংক এশিয়ার রাজবাড়ী প্রতিনিধি নাহিদুজ্জামান, অবসর শিক্ষক আমিরুল ইসলাম দুলাল, অবসর শিক্ষক আশরাফ হোসেন, অবসর শিক্ষক আঃ ওহাব। অন্যােন্যর মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আঃ আলীম, মজিবর রহমান, রফিকুল ইসলাম, আবজাল হোসেন, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদসহ ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ইফতার প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী