সময় সকাল ৭:৪৭, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে মহিলাসহ ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ – থানায় মামলা

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউপির পেপুলবাড়ীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলাসহ ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে। জানাগেছে একই গ্রামের একেন বিশ্বাস, লিয়াকত বিশ্বাস ও রমজান বিশ্বাসের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ীর উপর গিয়ে মহিলাদের মারপিট করে জখম করেছে। পরে আহতদের পাংশা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পথে বাগদুলী বাজার এলাকা থেকে ঐ রোগীর স্বজনদেরও বেধরক মারপিট করেছে প্রতিপক্ষ। আহতরা সকলেই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন সম্্রাট শেখ, বকুল শেখ, ফিরোজ শেখ, রতœা বেগম, স্মৃতি, মাজেদা বেগম ও ছালেহা বেগম। হাসপাতালে চিকিৎসাধীন বকুল শেখ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আসামীগণ প্রভাব খাটিয়ে আমাদের উপর নির্যাতন করে আসছিল। মঙ্গলবার আমরা পুরুষ মানুষ সকলেই বাজারে থাকা অবস্থায় বাড়ীর অসহায় মহিলাদের মারধর করে। আমরা সংবাদ পেয়ে তাদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাগদুলী বাজার এলাকা থেকে স্থানীয় আ.লীগের সভাপতি-বাজার বণিক সমিতির সভাপতিসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের পুনরায় প্রকাশ্যে মারধর করে প্রতিপক্ষ একেন বিশ্বাস, লিয়াকত বিশ্বাস, রমজান বিশ্বাস, সোহেল বিশ্বাস, রতন ও রঞ্জু বিশ্বাস সহ ১০/১২ জন। এ ঘটনায় আহত সম্্র্াট শেখ বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সেকেন্দার জানা, মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী