সময় রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে বিশ্ব তামাকমুক্ত দিবসে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসুচি পালিত

বালিয়াকান্দি  ঃ “ সকল তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে করারোপসহ তামাকের সকল নীতির সুরক্ষা নিশ্চিত করা হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বৃহস্পতিবার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলা রিপোটার্স ক্লাব ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার যৌথ উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) সহযোগিতায় বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া রোডের স্বপ্নদ্বীপ মার্কেটের সামনে মানববন্ধন ও লিফলেট ক্যাম্পেইন কর্মসুচি পালন করে। মানববন্ধন কর্মসূচীতে তামাকের কুফল তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারন সম্পাদক সোহেল রানা, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোকাররম হোসেন, ব্যবসায়ী বাপ্পী আহম্মেদ, দুলাল হোসেন, নুহ শেখ, আব্দুল খালেক প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী