
বালিয়াকান্দি ঃ ইয়াবা ও ওয়েলকাম পার্টির ২০ সদস্যের টিম মাঠে কাজ করে। এ টিমের গডফাদার মোঃ ফারুক শেখ (২৩)। দিনে-রাতে ইয়াবা বিক্রি ও মোবাইলে মানুষের সাথে প্রতারনা করে অর্থ হাতিয়ে রাতারাতি আলাদিনের প্রদীপের মতো ফুলে ফেপে উঠছে। এ টিমের প্রতিটি সদস্যর কাজ ভিন্নভিন্ন। অপরাধ জগতে ফারুক নামটি মানুষের অজানা থাকলেও বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে অনেক রহস্যময় অজানা তথ্য। যা বাংলা সিনেমাকেও হার মানাবে।
গ্রেফতারকৃতের নাম, মোঃ ফারুক শেখ (২৩)। তার পিতার নাম, বাহের ওরফে বাকের শেখ। বাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে।
মামলার বাদী ও বালিয়াকান্দি থানার এস,আই মোঃ জাকির হোসেন জানান, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে সঙ্গীয় এস,আই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় একদল ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের বাহের শেখের ছেলে মোঃ ফারুক শেখ (২৩) বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ফারুকের নিকট থেকে ৫৫ পিছ ইয়াবাসহ আটক করার পর তার রুম তল্লাশী চালিয়ে ৭টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল সেট, ৪৪টি রবি সিম, ১৪টি বাংলালিংক সিম, ৩১টি গ্রামীণ সিম ও ৮টি ইয়ারটেল সিম উদ্ধার করা হয়। এসময় ইয়াবা সেবনের উপকরণ পাওয়া যায়। গ্রেফতারের পর জানাযায়, ফারুক শেখ একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও মোবাইলে প্রতারনাকারী চক্র ওয়েলকামপার্টির গডফাদার। প্রায় ২০জনের একটি অপরাধ টিমের লিডার। মোবাইলে সিম সংগ্রহ, বিকাশ সিম সংগ্রহ, মোবাইলে প্রতারনা করে অর্থ হাতানো, অর্থ উত্তোলন, ইয়াবা সংগ্রহ, বিক্রিসহ সকল কাজের জন্য ভিন্ন ভিন্ন লোক রয়েছে দায়িত্বে। এ ভাবে অল্প দিনেই অপরাধ জগতের গডফাদারে পরিনত হয়েছে ফারুক। এব্যাপারে বালিয়াকান্দি থানার এস,আই জাকির হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাকে শুক্রবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।
গ্রেফতারের পর ফারুক শেখের অপরাধ বিষয়ে জানতে চাইলে সে স্বীকার করে তার মোবাইল সিম সংগ্রহ, বিকাশ সিম সংগ্রহ, মোবাইলে প্রতারনা করে অর্থ হাতানো, অর্থ উত্তোলন, ইয়াবা সংগ্রহ, বিক্রিসহ সকল কাজের জন্য ভিন্ন ভিন্ন লোক রয়েছে দায়িত্বে এদের মধ্যে রবিউল, শামীম, আমিরুল, বিপুল, নাসির, রবি, মিলন, শিহাব, উজ্জল, ফারুক, মিলন, সুমন, আরিফ, সজল, মারুফ, জালালসহ অন্তত ২০জন সদস্য রয়েছে। এদের কাজ সহজ করে দিতে মোটর সাইকেল ক্রয় করা হয়েছে। কেউ মোবাইলে টোপ মারে, কেউ টাকা বিকাশের মাধ্যমে উঠানো, কেউ ইয়াবা সংগ্রহ, আবার কেউ বিক্রি করা, কেউ মোবাইল সিম সংগ্রহ করার কাজ করে। প্রত্যেককেই বেতন দেওয়া হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, ওয়েলকামপার্টির মুলহোতা ও ইয়াবা ব্যবসায়ী ফারুক শেখকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হবে।
বালিয়াকান্দিতে ওয়েলকাম ও ইয়াবা পার্টির ২০ সদস্যের অপরাধ টিমের গডফাদার ফারুক গ্রেফতার
নিউজ আপডেট টাইম : মে, ৩১, ২০১৮, ৫:২৬ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
442 বার
