সময় সকাল ৬:২৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানায় এক মাসে ১৮টি মাদকের মামলা ॥ বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার

বালিয়াকান্দি থানায় এক মাসে ১৮টি মাদকের মামলা ॥ বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার

 

বালিয়াকান্দি   ঃ সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম।

বৃহস্পতিবার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম বলেন, গত মে মাসে বালিয়াকান্দি থানায় ১৮টি মাদকের মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী। ১৮টি মামলায় ২হাজার ৪শত ৮০ পিছ ইয়াবা ও ০৭.৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

তিনি চ্যালেন্স ছুড়ে দিয়ে বলেন, মাদকের সাথে আমার বা থানা পুলিশের কোন আপস নেই। আমার থানার পুলিশের কোন সদস্য যদি কোন মাদক ব্যবসায়ীর সাথে আপস করে বা তাদের কাছ থেকে মাসোহারা নেয় আমাকে অবগত করুন, ব্যবস্থা নিব। এক মাসেই অনেক মাদক ব্যবসায়ী গাঢাকা দিয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। না হয় মাদক ব্যবসায়ী থাকবে নয় আমরা। উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অস্ত্রধারী, সন্ত্রাসীসহ সকল অপরাধীদের তথ্য প্রদান করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী