সময় সকাল ৬:২৭, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশায় বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

পাংশা   ॥ রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ২০৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা পাংশা পৌর শহরের সাবেক নারায়নপুর গ্রামের নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম (বাবু) ও উপজেলার যশাই ইউপির যশাই গ্রামের রওশন শেখের ছেলে লিটন হোসেন (টেটন)। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ’র নেতৃত্বে এস,আই শাহিন মোল্যা, এস,আই সেকেন্দোর আলী, এ,এস,আই আরিফুল ইসলাম, এ,এস,আই মুকুল মোল্লা সহ সঙ্গীয় পুলিশ দল পাংশা সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় মাদক ব্যবসায়ী বাবুর নিকট থেকে ১৯০ পিস ও টেটনের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাংশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-১, তারিখ: ০১/০৬/২০১৮খ্রি:। আটককৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী