সময় সকাল ৬:২৯, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আছিরুদ্দিন মৃধা ওয়াকফ স্টেট থেকে অবৈধ ভাবে মাটি ও গাছ কাটার অভিযোগ

বালিয়াকান্দি  ঃ তৃনমুল আওয়ামীলীগের সাইনবোর্ড টাঙ্গিয়ে এক সংখ্যালঘুর জমি দখল করার রেশ কাটতে না কাটতেই এবার আছিরুদ্দিন মৃধা ওয়াকফ স্টেট থেকে অবৈধ ভাবে মাটি ও গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে এক এলজিইডির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে।

এ ব্যাপারে বৃহস্পতিবার অবৈধ দখলমুক্ত করতে ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত ভাবে মোতয়ালীর ভাই মোঃ আব্দুস ছালাম মোল্যা, বহরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শুকুর আলী খান, বকুল খন্দকার অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে প্রকাশ-বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত ৯০ নং খালকুলা মৌজার আর.এস ৫৮০ খতিয়ানভুক্ত যা এস.এ ৬৮৮ নং খতিয়ান এবং বি.এস দাগ নং ১২৭৮৪ আছিরুদ্দিন মৃধা ওয়াকফ স্টেটের সম্পত্তি। রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামের মৃত সাদেক আলী মোল্যার ছেলে আব্দুর রহমান ওই ওয়াকফ স্টেটের বর্তমান অফিসিয়াল মতোয়ালী। মতোয়ালী ও বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মৃত হাচেন আলী মোল্যার ছেলে ও গোয়ালন্দ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সেলিম মোল্যা, একই গ্রামের মজিবর শেখের ছেলে কিছলু শেখ, আব্দুর রহমান, আব্দুল কাদেরের ছেলে সোহেল জমি থেকে পুরানো আমলের বিভিন্ন প্রকারের গাছ কেটে ফেলে ১০ লক্ষ টাকার গাছ ও জমি থেকে মাটি কেটে ৫লক্ষাধিক টাকা মাটি বিক্রি করেছে। ওই মোতয়ালীর নিকট বিষয়টি এলাকার লোকজনসহ অভিযোগকারীরা অবগত করলে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে রহস্যজনক কারণে নিরব হয়েছে। এ কারণে কর্তনকৃত গাছ গুলো উদ্ধার, মাটি ভরাট করে দেওয়া এবং ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সেলিম মোল্যার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে তৃনমুল আওয়ামীলীগের সাইন বোর্ড টাঙ্গিয়ে এক সংখ্যালঘুর ২৭ শতাংশ জমি দখল করে নিয়েছে। ওয়াকফ সম্পত্তি থেকে মাটি কেটে ওই দখলকৃত জমি ভরাট করেছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী