সময় সন্ধ্যা ৬:০১, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে দাফনের তিনদিন পর রিক্সা চালকের লাশ উত্তোলন

রাজবাড়ী অফিসঃ রাজবাড়ীতে দাফনের তিনিদিন পর তারেক আলী সর্দারের ছেলে বাবু সরদার (৪৬) নামে এক রিক্সা চালকের মৃত দেহ কবর থেকে উত্তোলন  করা হয়েছে। ৬ই জুলাই ২১ (মঙ্গলবার) বিকাল   আনুমানিক ৪ ঘটিকায়  রাজবাড়ী দক্ষিন ভবানীপুরস্থ্ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ্জামান, সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা/ অফিসার ইনচার্জ)  শাহাদাৎ হোসেন, রাজবাড়ী সদর হাঁসপাতালের জুনিয়র কনসাল্টেন্ট ডাঃ রেজাউল করীম প্রমুখ।

সুত্রে জানাগেছে, ভিটেমাটিহীন রিক্সাচালক বাবু সরদার রাজবাড়ীর গোদারবাজার ধুঞ্চি এলাকায় তার ফুফাতো বোন  মোমেনার বাড়ীতে আশ্রীত ছিল।

গত ৩রা জুলাই সকাল আনুমানিক  ১১ টার দিকে তার মৃত্যু হয়। পরে রাজবাড়ী দক্ষিণ ভবানীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরবর্তীতে নিহত বাবু সর্দারের বড় ভাই সিদ্দিক সর্দার বাদী হয়ে ৫ই জুলাই রাজবাড়ী সদর থানায় ৩০২/৩৪ ধারায় ৪ জনকে এজাহারভুক্ত আসামী করে ও ২/৩ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং-০৬। বাদী  মামলায় উল্লেখ করেন,আমার ভাই গোদার বাজার ধুঞ্চিতে তার ফুফাতো বোন মোমেনার বাসায় থাকতো। গত ৩ই জুলাই ১১ টার সময়  আমার ভাই আমাদের বাড়ীতে আসার সময় সুইপার  কলোনীর সামনে  রিক্সা থেকে পরে অসুস্থ্য হলে স্থানীয়রা রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে আমরা ধর্মীয় রীতিনীতি অনুসারে তার দাফন সম্পন্ন করি। পরদিন সকালে বাজারে এসে শুনতে পাই গোদার বাজার নিজামুদ্দিনের বাড়ীর সামনে থেকে আমার ভাইকে উল্লেখিত আসামীরা মারপিট করিয়া  রিক্সায় তুলে দেয়। পরবর্তীতে  হাঁসপাতালে  লইয়া  গেলে কর্তব্যরত চিকিৎস্ক তাকে মৃত ঘোষনা করেন।’

নিহতের আপন ভাই মামলার বাদী সিদ্দিক সর্দার জানান, প্রথমে আমরা আমাদের ভাইকে মারপিটের খবর জানিতাম না – পরবর্তীতে আসল সত্য ঘটনা জানিতে পারিয়া-রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করিয়াছি।

সরেজমিনে কবরস্থান পরিদর্শন করিয়া উক্ত  কবরস্থানে অবস্থানকারী মৃত বাবু সর্দারের ছেলে সাগর(১৬) এর দেওয়া বক্তব্য মতে- “আমার বাবাকে গোসল করানোর সময় তার ডান পায়ে অনেক গভীর কাটা দাগ দেখিয়াছি এবং  তার মাথার তালুতে কাটা দাগও দেখিয়াছি ”।

মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব কামরুজ্জামান শিকদার (এস আই ) জানান, মৃত বাবু সর্দারের মৃত্যু হয় গত ৩ ই জুলাই। তার আত্নীয়স্বজনেরা ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করিয়া রাজবাড়ী দঃ ভবানীপুর কবরস্থানে দাফন সম্পন্ন করিয়াছেন।  পরবর্তীতে তার ভাই সিদ্দিক সর্দার রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।”

মামলার প্রকৃত সত্য ঘটনা উদ ঘাটনের জন্য কবর থেকে মৃত দেহ উত্তোলন করিয়া সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার জন্য রাজবাড়ী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত বরাবর আবাদেন দাখিল করেন- মামলার আই ও এস আই কামরুজ্জামান শিকদার।

এ সময় কবরস্থানে নিহতের পরিবারের স্বজনেরা মামলার প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবী জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী