সময় সকাল ৬:২৮, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মামলার সন্দিগ্ধ আরো ১আসামী গ্রেফতার

বালিয়াকান্দি বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মামলার সন্দিগ্ধ আরো ১আসামী গ্রেফতার

 

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে রবিবার রাতে পাহাড়া থাকার পরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে মালামাল তছনছসহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে দোকানে এসে চুরির বিষয়টি টের পায়। এ মামলার ২জন সন্দিগ্ধ আসামী বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্রি গ্রামের করিম মোল্যার ছেলে রিপন মোল্যা (৩০) ও হোসেন আলী শেখের ছেলে শহীদ শেখ (২২) কে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। তাদেরকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আরো এক আসামী ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের কানু মন্ডলের ছেলে তারু মন্ডল (৩৮) কে গ্রেফতার করে শুক্রবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, বালিয়াকান্দি বাজারের প্রধান সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠান লুপিন এন্টার প্রাইজের টিন ও ওয়ালের ফাঁকা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। সিন্দুক ভেঙ্গে ভিতরে থাকা নগদ ১লক্ষ ৮৫ হাজার টাকা, বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটের নিচতলার মেসার্স ভুঁইয়া ট্রেডার্সের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১লক্ষ ৭৭ হাজার টাকা, মেসার্স আঃ রাজ্জাক ষ্টোরের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে এসে চুরির বিষয়টি দেখতে পাই। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল ) ফজলুল করিম, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার এব্যাপারে আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে।

বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, এ মামলার ৩জন সন্দিগ্ধ আসামী বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্রি গ্রামের করিম মোল্যার ছেলে রিপন মোল্যা (৩০) ও হোসেন আলী শেখের ছেলে শহীদ শেখ (২২) ও বারমল্লিকা গ্রামের কানু মন্ডলের ছেলে তারু মন্ডল (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী