সময় সকাল ৬:২৫, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতর উপলক্ষে বালিয়াকান্দি থানা পুলিশের মোবাইল টিম মাঠে নিরাপত্তায় নিয়োজিত

বালিয়াকান্দি      ঃ ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, মার্কেট, হাট-বাজারসহ গুরুত্বপুর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তার জন্য মাঠে কাজ করছে পুলিশের বিশেষ মোবাইল টিম। রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে থানার একদল চৌকস পুলিশ কর্মকর্তা নিরলস ভাবে কাজ করছে। তারা প্রতিটি মার্কেট ও বাজারে গিয়ে সাধারন মানুষকে নিরাপত্তা দিচ্ছে।
নারুয়া বাজারের ব্যবসায়ী আবু সাঈদ, আবুল কালাম আজাদ, বেরুলী বাজারের ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, বহরপুর বাজারের ব্যবসায়ী অমিত গোস্বামী, আড়কান্দি বাজারের ব্যবসায়ী সুফল কুমার দাস, জামালপুর বাজারের ব্যবসায়ী কিউ,আর মহব্বত জানান, ৫-৬দিন যাবৎ পুলিশের পোশাষ পড়া ডিউটি ছাড়াও একটি বিশেষ পোশাক পড়িহিত পুলিশ সদস্যরা মোটর সাইকেল যোগে প্রতি নিয়ত টহল দিচ্ছে। টহল অব্যাহত থাকার কারণে অপরাধীরা সহজে অপরাধ করতে পারছে না। এতে সাধারন জনগণের ও ব্যবসায়ীদের মধ্যে সাহস সঞ্চয় হচ্ছে। সাধারন মানুষ নির্বিঘেœ ঈদের আনন্দ উপভোগ করবে। নিরাপত্তার ক্ষেত্রে বালিয়াকান্দি থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানাই।
বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য জানান, প্রতিদিন অন্তত ৪টি মোটর সাইকেল দু,টি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন হাট-বাজার, মার্কেট এলাকায় অবস্থান, অপরাধী ও ব্যবসায়ীদের পুলিশের উপস্থিতি জানান দেওয়া হয়। এতে কেউ অপরাধ করতে সাহস পায় না। ব্যবসায়ীরাও সাহসে থাকে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশ উপস্থিত হতে পারে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীকে সর্বাতœক নিরাপত্তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। মোবাইল টিমের মাধ্যমে কাজ করা হচ্ছে। এ টিম বিভিন্ন মোড়, হাট-বাজার, স্থাপনা সহ গুরুত্বপুর্ণ স্থান এলাকায় টহল দেওয়াসহ নিরাপত্তার কাজে সব সময় নিয়োজিত থাকবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী