সময় রাত ৪:৪৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে কর্মরত বিসিএস ৩৪তম ব্যাচের দুই বছরপূর্তি উদযাপনের আনন্দ ভাগ করা হলো এতিমদের সাথে

 রাজবাড়ী প্রতিনিধিঃ    রাজবাড়ী জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বিসিএস ৩৪তম ব্যাচের দুই বছরপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। আজ শুক্রবার সন্ধ্যায় আবুল হোসেন ট্রাস্টের এতিমখানায় এ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সেখানে এতিম শিশুদের সাথে ইফতার করেন রাজবাড়ী জেলায় কর্মরত ৩৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তাবৃন্দ।এরপর দুই বছরপূর্তি উপলক্ষে ট্রাস্টের এতিম শিশুদের হাতে কেক কাটা হয় এবং শিশুদের মুখে পরম মমতায় কেক তুলে দেয়া হয়।পরে তারা সেখানকার শিশুদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করেন। ট্রাস্টের শিশুরা গান পরিবেশন করে ও হাসি আনন্দে মেতে ওঠে। এ সময় কর্মকর্তাবৃন্দ পারস্পারিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারি সেবা আরও আন্তরিকতার সাথে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে অঙ্গিকার করেন। অনুষ্ঠানে রাজবাড়ীর এনডিসি মো: তৌহিদুল ইসলাম,আরডিসি সাদীয়া শাহনাজ খানম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম , ডা.পলাশ সিকদার, প্রভাষক মোঃ নাজির হোসন,প্রভাষক শিপন আলম,প্রভাষক সুরজিত চক্রবর্তী, প্রভাষক রওশন আরা পারভেজসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ,অতিথিবৃন্দ ও ট্রাস্টের শিশুরা অংশগ্রহণ করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী