
বালিয়াকান্দি ঃ শনিবার ছুটির দিনে ঘরে বসে বা অলসে না কাটিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের সরকারী ভাবে গৃহিত কর্মসৃজন কর্মসুচি, কাবিখা, টিআর প্রকল্পের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সাহিদুল ইসলাম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদারসহ প্রকল্প কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি, কাবিখা, টিআর প্রকল্পের বিভিন্ন কাজ ঘুরে ঘুরে দেখা হয়েছে। প্রতিটি কাজই ঘুরে দেখতে চাই।
