
বালিয়াকান্দিতে মাদক নির্মূল-জঙ্গী দমন-সন্ত্রাস-বাল্য বিবাহ-ইভটিজিং প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দি ঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, জঙ্গী দমন, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ সংক্রান্তে শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) ফজলুল করীম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। এসময় প্রকাশ্যে বিভিন্ন অংশগ্রহনকারীদের মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, কবির হোসেন, ইউপি সদস্য নিভাষ মজুমদারসহ বিভিন্ন অংশগ্রহনকারীদের কাছ থেকে অভিযোগ ও অনুযোগ শ্রবন করেন এবং তার জবাব দেন পুলিশ সুপার।
