সময় রাত ৪:৫৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ৭০ বছরের বিধবা বৃদ্ধাকে জোড়পুর্বক ধর্ষন করেছে যুবক

বালিয়াকান্দিতে ৭০ বছরের বিধবা বৃদ্ধাকে জোড়পুর্বক ধর্ষন করেছে যুবক

 

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত ৭০ বছরের এক বিধবাকে জোড়পুর্বক ৩৫ বছর বয়সী এক ধর্ষন করেছে। ওই বিধবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাঞ্চল্যেকর এ ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে।

বালিয়াকান্দি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন খাঁন জানান, শনিবার রাত ২টার দিকে ওই বৃদ্ধা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিবেশী মালেক মৃধার ছেলে পরান মৃধা (৩৫) ঘরে ঢুকে মুখ বেঁধে জোড় পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে প্রথমে বালিয়াকান্দি পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক পরানের বিরুদ্ধে বহু বিবাহ ও চুরির অভিযোগ রয়েছে। ধর্ষনের পরই পালিয়ে গেছে ধর্ষক পরান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, বৃদ্ধাকে ধর্ষন করা হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে মেডিকেল পরীক্ষা সহ উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী