
সাপ্তাহিক ছুটির দিনেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১২ টি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী
রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী ২রা জুন সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত সময় অতিক্রম করেছেন । তিনি সকাল থেকে বিকেল অবধি গোয়ালন্দ উপজেলায় তার ব্যবহারের সরকারি গাড়ী একটি স্থানে রেখে পায়ে হেটে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যান গ্রামীণ জনপদের উন্নয়ন প্রকল্প দেখতে। আজ তিনি গোয়ালন্দ উপজেলায় উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির ১২ টি প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু নাসারউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবু সাঈদ মন্ডল, উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রকল্প সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।
