সময় রাত ৪:৪৮, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ভবনের দ্বিতীয় তলায় বজ্রপাত-ওয়াল দিয়ে বিস্ফোরিত হয়ে বেরিয়েছে

  

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের চন্দনা ব্রীজের নিকট রবিবার বিকালে এক ভবনের দ্বিতীয় তলায় বজ্রপাত পড়ে ওয়াল দিয়ে বিস্ফোরিত হয়ে পড়েছে। এটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান-বালিয়াকান্দি চন্দনা ব্রীজের নিকট আওয়াল হোসেন ভবনের দ্বিতীয় তলায় টিনের চালের উপর বজ্রপাত পড়ে বিকল শব্দ হয়। বিস্ফোরিত হয়ে ওয়াল দিয়ে বেরিয়ে যায়। তবে কারোর কোন ক্ষতি না হলেও মালামাল এলোমেলো হয়ে যায়। হাটের দিন হওয়ায় শত শত জনতা দেখতে ভীড় জমায়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী