সময় সকাল ১০:০৯, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়। বৈঠকে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানান, আইনে প্রদত্ত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে।  শনিবার সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী