সময় বিকাল ৩:০৬, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৩২ বছর পর র‌্যাব-৮ এর অভিযানে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

৩২ বছর পর র‌্যাব-৮ এর অভিযানে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৩ জুন ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ ইউনুছ তালুকদার(৫০), পিতাঃ মোঃ ইদ্রিস আলী তালুকদার, সাং-পশ্চিম খাবাসপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে। তার বিরুদ্ধে ১৯৮৬ সালে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর এলাকায় শ্যামলী পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে ২৫ বছরের এক যুবককে ঘটনাস্থলেই নিহত করার অপরাধ রয়েছে (রাজবাড়ী সদর থানার মামলা নং-০১, তাং-০৩-১০-১৯৮৬ইং, ধারা-২৭৯/৩০৪(খ) দঃবিঃ)। দীর্ঘ ৩২ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ জুন ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী