সময় রাত ২:৩৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই-খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই-খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

সাভার: নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ৩ জুন রবিবার সন্ধ্যায় সাভার থানা রোডে অবস্থিত মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন- নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে এই সরকারের অধীনেই তাদেরকে নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে । বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল খুলনা সিটি করর্পোরেশন নির্বাচন এই কমিশনের নেতৃত্বে সুষ্ঠ হয়েছে। মানুষ কোন প্রশ্ন তুলতে পারেনি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এবং বিএনপির যে কোন আন্দোলন মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী