সময় রাত ৩:১৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ব্রয়লার মুরগীর অঙ্গের গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দি

বালিয়াকান্দি ঃ দেশের বিভিন্ন স্থান থেকে ব্রয়লার মুরগীর মাথা, পা, কলিজা, গিলেসহ বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে গুদাম জাত করে হাট-বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা থানা পুলিশের সহযোগিতায় বহরপুর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে গুদামজাতকৃত বিপুল পরিমান ব্রয়লার মুরগীর অঙ্গ উদ্ধার করে। ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করাসহ ব্রয়লার মুরগীর অঙ্গ জব্দ করে স্থানীয় হাফেজিয়া মাদরাসা ও স্থানীয়দের মাঝে প্রদান করা হয়।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাওড়া গ্রামের আলী আশরাফের ছেলে মোঃ ফয়েজ উদ্দিন জানান, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে ব্রয়লার মুরগীর মাথা, পা, কলিজাসহ বিভিন্ন ধরনের অঙ্গ ক্রয় করে এনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি ঘরে ফ্রিজে গুদামজাত করে। এখান থেকে উপজেলার নারুয়া, বহরপুর, জঙ্গল, সমাধিনগর, আড়কান্দি, জামালপুর, সোনাপুর, বেরুলীসহ বিভিন্ন হাট-বাজারে এসকল অঙ্গ মানুষের নিকট বিক্রি করে আসছিল। বাজারে এর চাহিদাও ব্যাপক থাকার কারণে তার ব্যবসা ভালো হচ্ছিল।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাওড়া গ্রামের আলী আশরাফের ছেলে মোঃ ফয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ব্রয়লার মুরগীর মাথা, পা, কলিজাসহ বিভিন্ন ধরনের অঙ্গ এনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি ঘরে ফ্রিজে গুদামজাত করে। এখান থেকে উপজেলার নারুয়া, বহরপুর, জঙ্গল, সমাধিনগর, আড়কান্দি, জামালপুর, সোনাপুর, বেরুলীসহ বিভিন্ন হাট-বাজারে এসকল অঙ্গ মানুষের নিকট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান ফ্রিজে রাখা ব্রয়লার মুরগীর অঙ্গ জব্দ করেন। এসময় ব্যবসায়ী ফয়েজ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত অঙ্গ স্থানীয় এতিমখানা ও স্থানীয় মানুষকে প্রদান করা হয়। এরপর থেকে সে এ এলাকায় এ ব্যবসা করবে না বলেও সতর্ক করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামানসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, মুরগীর অঙ্গ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অঙ্গ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়েছে।  

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী