বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৪ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাড়োকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক সেবী মীর মোঃ কামরুজ্জামান(৩৮), পিতা-মীর মোঃ রতন, সাং-হাড়োকান্দি, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরকে আটক করে। এ সময় আটকৃত ব্যক্তির নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি), ফরিদপুর সদর, ফরিদপুর এর উপস্থিতিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক আসামী মীর মোঃ কামরুজ্জামানকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা পুঁড়িয়ে ধ্বংস করা হয়
